চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা জাসদ(ইনু) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটি সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু। জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মজিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তব্য দেন জেলা সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া,সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনির,জেলা শ্রমিক জোট আহব্বায়ক সাজেমান হক,জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, জেলা জাসদের সদস্য বাবর আলী,সদর উপজেলা সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু,চাঁপাইনবাবগঞ্জ পৌর সভাপতি গোরাম মোস্তফা সবুর প্রুমখ।
সভায় সংহতি প্রকাশ করেন জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল হাসান ডলার, জেলা সিপিবির সাবেক ও জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আবু হাসিব প্রমুখ।
বক্তরা জাসদের শীর্ষ নেতা হাসানুল হকের মুক্তি দাবি করেন। তাঁরা আমেরকিার সাথে বানিজ্য চুক্তি বাতিলের আহব্বান জানান। বলেন, বিদেশীদের সাথে বাংলাদেশের স্বাদীনতা, স্বার্ববৌমত্ব ও স্বার্থ বিরোধি সকল চুক্তি বাতিল করতে হবে। দেশে মবের মুল্লুকের অবসান চাই। জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা চাই। আইনের শাসন ও বিচার বিভাগের স্বচ্ছতা চাই। বক্তরা জাসদ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে সকল নেতা-কর্মীকে সংগঠনের আদর্শ মেনে কাজ করার আহব্বান জানান।