চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকা মূল্যে ৬ কেজি হেরোইন সহ গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০১ ১০:৪১:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) অভিযান চালিয়ে  দুই কোটি বিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচ কেজি আটশত পঞ্চাশ গ্রাম হেরোইন সহ সহুবুল ইসলাম(৬০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি শিবগঞ্জের কলকলিয়া গ্রামের মৃত দোস মোহম্মদ হাজীর ছেলে।   তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে এসআরবি।
এসআরবি জানায়, শনিবার(৩১ অক্টোবর)  সকাল ৬টার দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে,সহবুল ইসলাম মাদকদ্রব্যের একটি চালান সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে নিজ বসতবাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে  এসআরবি-৫ এর রাজশাহী  ক্যাম্পের একটি দল নিজ বসতবাড়ি থেকে সহবুলকে আটক করে। এ সময় তাঁর দেয়া তথ্যে তাঁর বসতবাড়ি থেকে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরাইন জব্দ হয়। জব্দ হেরোইনের মূল্য ২ কোটি ৯২ লক্ষ ৫০ হাজার টাকা।
শনিবার(৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে এসআরবি-৫ ব্যাটলিয়নের রাজশাহী ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নি্িযশ্চত করা হয়েছে। এতে বলা হয়, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দিয়ে আসামী  ও আলামত হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীণ।