নওগাঁর পত্নীতলায় যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ
- মোঃ রিমন আহমেদ
-
২০২৬-১০-৩১ ০০:০৯:৩০
নওগাঁ :
নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলকে বরণ করে নিয়েছেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে নজিপুর পৌর ও পত্নীতলা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে তাঁকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্যসচিব মোক্তার হোসেনসহ পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা আয়োজন অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।