যে যেমন কর্ম করে সে তেমনি ফল পায়
সৃষ্টির সবকিছু প্রয়োজনে দিয়েছেন যিনি
আনন্দ-উল্লাস, দুঃখ-বেদনা, রোগ-শোক, সবই তাঁর ঈঙ্গিত।
সবকিছুর ভেতরই নিহিত থাকে মঙ্গল,
হয়তো কোন সৎ কর্মের ফলে --
বড়ো বড়ো বিপদ কেটে যায় ছোটখাট বাধা বিপত্তির মধ্য দিয়ে।
আমরা না বুঝেই দোষারোপ করি সৃষ্টিকর্তার,
প্রকৃত তিনিই পৃথিবীর কল্যাণ করেন,
যার যতটুকু বহন যোগ্যতা তাকে ততটুকুই দিয়েছেন।
কর্ম ত্যাগের থেকে কর্ম করা ভালো তবে সে কর্ম হতে হবে
নিস্কাম, নিষ্কাম
যেখানে ফলের আকাঙ্খা থাকবে না, তাহলেই আসবে জীবনের সফলতা।
সংসারে থেকেও মায়ার বাঁধনে জড়াবেন না নিষ্কাম যিনি
পাবে প্রশস্ত মুক্তির পথ,
শেষবিচারের দিনে জবাবদিহিতায় থাকবে তাঁর স্বচ্ছতা।