সুজনের সনে মিশরে সুজন
পার হতে পুলসিরাত,
কু-সঙ্গ করে কুহু কুহু
পর ঠেকবি আখিরাত।
গুরু ধর গুরু ভজ
গুরুর কর ধ্যান,
অসৎ সঙ্গে পড়লে সর্বনাশ
র'বেনা তোর জ্ঞান।
জ্ঞান গেলে আঁধার দুনিয়া
পড়ে রবে সব,
পাপ-পুণ্যের দাঁড়িপাল্লা হাতে
বসেছি তোদের রব।
দুই কাঁধে দুই প্রহরী রেখেছি
ভাবিস আমায় দূরে,
রাগ-গোসা করিনা কিছুই
বিচার রোজ হাশরে।
রঙ্গের দুনিয়ায় রং দিয়েছি
করিনা কাউকে নিরানন্দ,
বিধান মেনে আনন্দ কর
নামটি আমার আনন্দ।