ফুলতলায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১০-৩০ ১৮:০১:২০
image

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল এবং ফুলতলার স্বাধীনতা চত্বরের পথসভা বাস্তবায়নের লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় ফুলতলা উপজেলা জামায়াত কার্যালয়ে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, খুলনা এনসিপি সাংগঠনিক সম্পাদক মোঃ জায়েদুর রহমান প্রিন্স,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলিম মোল্লা, ফুলতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান খান ,ড. আজিজুল হক প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ আরোও বলেন যে, বর্তমানে খুলনা সহ সারাদেশে হত্যা, গুলি, মারামারি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, দ্রব্য মূল্য সহ জ্বালানী তেলের দাম বৃদ্ধি এবং দখলবাজির মতো বিভিন্ন অপকর্মে সরকারি দল সরাসরি জড়িত রয়েছে। লংমার্চের কর্মসূচি সফল করতে এবং এসব অন্যায়ের প্রতিবাদ জানাতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।