চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি কবরস্থানে অভিযান চালিয়ে এক কোটি তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে। র্যাব জানায়, বৃহস্পতিবার(২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে শাজাহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও হাজিপাড়া গ্রামের কবরস্থানের ভেতর অভিযান চালানো হয়। অভিযানকালে কবরস্থানের ভেতর পড়ে থাকা একটি কালো রং এর কাপড়ের ব্যাগে এক কেজি তেত্রিশ গ্রাম হেরোইন পাওয়া যায়।
শুক্রবার(৩০ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থলের আশাপাশে সন্দেহজনক কাউকে দেখা যায় নি। ফলে কাউকে আটক করা যায় নি। র্যাব আরও জানায়, ঘটনার তদন্ত চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীন আকন্দ বলেন, শুক্রবার ওই হেরোইন উদ্ধারের ব্যাপারে সদর থানায় একটি জিডি করেছে এসআরবি।