৮ ঘন্টা বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে ভারতীয় ট্রাক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-২৯ ২২:৪৫:১৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
টানা ৮ ঘন্টা বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জের  সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে ট্রাক প্রবেশ বন্ধের পর বিকাল ৫টার পর  বন্দরে পূণরায় ভারতীয় ট্রাক প্রবেশ শুরু হয়।
বন্দর সূত্র জানায়,বৃহস্পতিবার সকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গের মহদিপুর স্থলবন্দর থেকে বিপরীতে  সোনামসজিদ স্থলবন্দরে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকরা তাঁদের ট্রাকের পণ্য খালাসের জন্য সোনামসজিদ বন্দরে রেখে ভারতে ফিরে যাবার দাবিতে ধর্মঘট শুরু করে। ফলে বন্ধ হয়ে যায় ভারত থেকে আমাদানী পণ্যবাহী ট্রাক প্রবেশ। পরবর্তীতে সোনামসজিদ বন্দর কাষ্টমস সাময়িকভাবে এ দাবি মেনে নিয়ে পত্র ইস্যু করলে বিকাল থেকে পূণরায় শুরু হয় আমদানী পণ্যবাহী ট্রাক প্রবেশ। তবে এ ব্যাপারে আগামী ৪ নভেম্বর দু’বন্দরের সংশ্লিস্ট পক্ষগুলোর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানায় বন্দর সূত্র।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেণ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, বৃহস্পতিবার সোনামসজিদ স্থল কাস্টমস ষ্টেশনের সহাকারী কমিশনার (চ.দা.) আরিফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র পেয়েছি। পত্রে বলা হয়েছে, মহদিপুর এক্সপোর্টাস এসাসিয়েশন গত ২৭ অক্টোবর  আমদানী-রপ্তানি সচল রাখার স্বার্থে পুরাতন নিয়মে ভারতীয় ট্রাক চালকদের বাংলাদেশে পণ্যবাহী ট্রাক রেখে ভারতে ফিরে যাবার অনুমতি প্রার্থণা করেছেন। এ ব্যাপারে মহদিপুর ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের সুপারিনটেন্ডেট  বৃহস্পতিবার এক পত্রে যথানিয়মে  আগামী ৪ নভেম্বর জিরো পয়েন্টে একটি যৌথ সভা আহব্বান করেছেন। এ প্রেক্ষিতে গত ৪ অক্টোবর থেকে ভারতীয় ট্রাক চালকদের সোনামসজিদ বন্দরে পণ্য খালাস না হওয়া পর্যন্ত ট্রাকসহ অবস্থান সংক্রান্ত নিদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সেনামসজিদ বন্ধর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বন্দর কাষ্টমসসের এ সংক্রান্ত পত্র পাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পত্র  ইস্যূর পর বৃহস্পতিবার সকাল থেকে চলা ধর্মঘট প্রত্যাহার করে বিকাল ৫টার পর  ভারতীয় চালকরা বন্দরে  ট্রাক নিয়ে প্রবেশ শুরু করেছেন।