ল তি ফা জা হা ন

  • বস
  • ২০২৬-১০-২৯ ১৪:০৭:৪৯
image

আমার বস তো 'লাট সাহেব', 
তার ওপর শরীয়তপুরের জমিদার। 
তার নাকি আবার "ব্লু ব্লাড!" 
আচ্ছা, রক্তের রঙ তো লাল হয়। 
একটাই রং। 
না না,ভুল। সবই ভুল। 

সারা পৃথিবী জুড়ে যত মানুষ আছে, 
সাদা-কালো-হলুদ বর্ণ- 
সবারই রক্তের একটিই রঙ, 
আর তা হলো "লাল।" 
তিনি জীবনে এক গ্লাস জল গড়িয়ে খান নি। 
আশেপাশে,সামনে পিছনে  
যারা আছে,সবাই তার দাসদাসী। 

এটাও ঠিক কাজ নয়। 
আমার তো বিপরীত মেরুতে বাস, 
এসব কথা সয়না আমার।
বাঁচতে হলে করতে হবে কাজ, 
হাঁটাহাঁটি যথেষ্ট করো,সময়ের কাজ সময়ে করো- 
একেবারে ভেতো বাঙালি হলে চলবে না, 
আরামপ্রিয় ফেসবুকজীবী 
হলে তো নয়ই। 

স্কিন ভালো রাখতে হলে 
এসি করো বর্জন,প্রকৃতির  
সাথে থাকতে হবে মিলমিশ। 
নয়তো পস্তাতে হবে, 
কাজকর্ম করতে হবে,যতটা তুমি পার। 
আরামকে করতে হবে হারাম। 
দিনকে রাত,আর রাতকে দিন নয় যেন, 
করতে হবে খালি হাতে ব্যায়াম।।