সখিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৬-১০-২৮ ২৩:২৩:১৭
image

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সখিপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ডাকবাংলো চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।
সখিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহম্মদ কবির হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব নাসির উদ্দিন আহমেদ এবং পৌর যুবদলের সদস্যসচিব কায়সার কাশেম।
এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।