রী তা রা য়

  • সূর্যমুখী
  • ২০২৬-১০-২৮ ০৯:৫৭:৫৫
image

শরৎকালীন শশী আলো ঢালে জোছনায়
সূর্যের আভা নিয়ে ধারে,চাঁদের বুড়ি এলো দ্বারে।
শন পাঁকা এলোচুলে সাদাপদ্মের পাঁপড়ি ঢেকে
সাদা ভেলায় ভেসে চলে নীল আকাশ পাড়ে।
বকুল হেসে আকুল, সূর্যমুখীর নির্লজ্জতা দেখে
কি এতো দেখার আছে?  ওই সোনালি আলোায়?
কেন শুধুশুধু অপলকে চেয়ে থাকা রবির পানে?
সে যেন, ষোড়শী বিধু, প্রেমির দিকে চেয়ে মেটেনা আঁশ।
ঝিঁঝিঁপোকা ডাকুক, আসুক নেমে আধার,
সেই অমানিশায় কি দেখে? তবু কেন চেয়ে থাকা?
ওই রাঙা হলুদ শাড়ি পরে সেঁজেছে কি সে রাই?
শ্যামের আকুলতায় প্রাণে প্রাণ নাই?