বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের আয়োজনে ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-১০-২৭ ২২:২৫:৫৪
image

বাংলাদেশ পোয়েটস্ ক্লাব আয়োজিত ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলন ২০২৬ গত ২৫ অক্টোবর রবিবার বিকাল ৪টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ বলেন, "ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলন আয়োজনের মাধ্যমে বাঙালি জাতির আদি ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রাচীন বাংলার গৌরব রাজা শশাঙ্ক এবং মধ্যযুগে বাংলা ভাষার প্রবর্তক গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের অবদানের কারণেই আমরা আজকের আধুনিক বাংলা ভাষা পেয়ে ধন্য হয়েছি।"
বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কপিরাইট রেজিস্ট্রার অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভিনেতা আবদুল আজিজ।
উল্লেখ্য, নির্ধারিত তালিকাভুক্ত অনেক অতিথি অনিবার্য কারণে উপস্থিত হতে না পারলেও তালিকার বাইরে বিপুল সংখ্যক কবি-সাহিত্যিক-গবেষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাহিত্য গবেষক হরিদাস ঠাকুর। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের কো-চেয়ারম্যান কবি ড. শহীদুল্লাহ আনসারী, মহাপরিচালক কবি ড. সাহেদ মজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, জাগ্রত ব্যবসায়ী জনতার কর্ণধার জাগ্রতকবি শিহাব রিফাত আলম রূপম, যুগ্ম মহাপরিচালক গীতিকবি ঢালী মোহাম্মদ দেলোয়ার, যুগ্ম মহাপরিচালক অধ্যাপক মিলন রায়, পরিচালক কবি মির্জা আশরাফুল ইসলাম, লেখক লতিফা জাহান, সঙ্গীতগুরু জাকির হোসেন আখের, কবি আফরোজা জেসমিন সহ নেতৃবৃন্দ।
এছাড়াও সম্মেলনে উপস্থিত হয়ে কবিতা পাঠ, প্রবন্ধ পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মোস্তফা দুলাল, কবি মেহের নিগার চঞ্চল, নোয়াখালী জেলা সভাপতি কবি ফারুক আল ফয়সাল, ঢাকা মহানগর সভাপতি কবি ফারুক প্রধান, কবি মো. মনিরুজ্জামান, কবি আতিকুল ইসলাম, কবি ইকবাল হোসেন, কবি জান্নাতুন নাঈম, কবি শাহানা হক হেনা, কবি আয়েশা সিদ্দিকা হাসি, দার্শনিক আবু মহি মুসা, কবি কামাল তালুকদার, কবি শ্যামলী মন্ডল,এস এম আজাদ হোসেন সহ প্রায় অর্ধশত কবি-লেখক।
সম্মেলন পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন নির্বাহী পরিচালক কবি ডা. জান্নাতুল ফেরদৌসী কৃষ্ণকলি। শেষে স্বরচিত কবিতা ও প্রবন্ধের জন্য গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ স্মারক সনদ  প্রদান করা হয়।