আউশে স্বপ্ন বুনছে কৃষকরা

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৫-২৪ ১০:৫৮:৫৭
image
তিন বছর আগে দেশে ১০ লাখ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হতো। দুই বছর আগে ২০১৯-২০ অর্থবছর আরও এক লাখ হেক্টর জমিতে আউশ আবাদ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত মৌসুমে অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে তা এক লাফে দুই লাখ হেক্টর বেড়ে যায়। চলতি মৌসুমে (২০২১-২২) আউশ আবাদ হচ্ছে ১৩ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে। ফলে আউশ ধানের উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। কৃষি মন্ত্রণালয় সূত্র বলছে, গত দুই মৌসুম আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির পেছনে কাজ করেছে সরকারের কৃষিবান্ধব নানামুখী উদ্যোগ। যার মধ্যে অন্যতম প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ। এছাড়া মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিরলস পরিশ্রম এবং কৃষকদের মধ্যে আউশ আবাদের সুফল যথাযথভাবে তুলে ধরার কারণে এর আবাদ ও উৎপাদন বেড়েছে। ফলে সর্বশেষ বোরোর মতো আউশেরও বাম্পার উৎপাদনের আশা করছে কৃষি মন্ত্রণালয়।