চাঁপাইনবাবগঞ্জে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-২৬ ০৯:২১:৩১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চলন্ত মোটরসাইকেল থেকে  সড়কে ছিটকে পড়ে হাজেরা বেগম(৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর এলাকার মৃত সানু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার(২৫ অক্টোবর)  সকাল সোয়া ১১টার দিকে বাড়ি থেকে এক আত্মীয়র মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ  সদরের  দিকে আসার পথে লালাপাড়া নামক স্থানে  মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন হাজেরা। এতে ঘটনাস্থলে আহত হলে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ বলেন, হাজেরা বেগম কিছুটা অসুস্থ ছিলেন। চিকিৎসক দেখাতে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে মোটরসাইকেল থেকে পড়ে যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায়  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।