সখিপুরে আল আজহার ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৬-১০-২৩ ১৯:৪৭:২২
image

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে আল আজহার ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে একাডেমির শিক্ষা কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন একাডেমির সখিপুর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সিয়াম আহমেদ আল আজহারী। তিনি বর্তমানে মিশরের কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলারশিপপ্রাপ্ত মাওলানা নাসির উদ্দিন আজহারী। তিনি মিশরের কায়রোতে আন্তর্জাতিক ইসলামিক স্কলার হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে একাডেমির শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতা বিকাশে প্রতিষ্ঠানের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।