সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার রোড ক্যাম্পেইন ও আলোচনা সভা

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-১০-২৩ ১৮:৩১:৪১
image

সাতক্ষীরা : নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোড ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শাখা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আয়োজনে পলাশপোলের শহীদ কাজল সরণিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্ব  সাধারণ সম্পাদক মীর আবু বকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নিসচা সাতক্ষীরা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ফারুক। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান হাবিব,  সংগঠনের উপদেষ্টা এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম,  জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনালের পিপি আলমগীর আশরাফ, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, প্রভাষক এস এম রজব আলী, কার্যকরী সদস্য প্রভাষক নাজমুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলী, শাহজাহান আলী মিটন, দপ্তর সম্পাদক মোঃ কামাল উদ্দীন সরদার, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আতিকুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুব বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন জনি,  কার্যকরী সদস্য মোঃ আবু সাঈদ, মোঃ আব্দুল মান্নান,অধ্যক্ষ মোরশেদুল হক, হাফেজ মোঃ আবুল হোসেন, এম এম রবিউল ইসলাম, মোঃ মাসুদ হাসান মনি, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ হাবিবুল্লাহ বাহার, মোহাম্মাদ হাফিজ, শেখ জোবায়ের আল জামান, মোঃ কামাল হোসেন, ,ডাঃ অহিদুজ্জামান, মেম্বর রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মোঃ লাল্টু, আবীর হোসেন লিযন,মোঃ আতিয়ার রহমান,  সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, দক্ষ ও প্রশিক্ষিত চালক দিয়ে যানবাহন পরিচালনা এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে চালক, মালিক, যাত্রী, পথচারী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। তাই দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার বিকল্প নেই।