র কি বু ল ই স লা ম

  • মা!
  • ২০২৬-১০-২৩ ১০:০৭:০৪
image

মায়ের তরে সহস্র সালাম!
সুগভীর,অপরিসীম শ্রদ্ধা অবিরাম।
মা যে সবার পরশমণি,
বিরাণ ভূমিতে সোনার খনি।

রক্তবিন্দু ঝরায় প্রসবের ক্ষণ,
যন্ত্রণা,বেদনায় বিলায় প্রাণ।    
তুমি,আমি,আমরা সকলেই,
সেই ত্যাগী মায়ের কল্যাণেই।

সন্তানের তরে "মা" বীরঙ্গনা,
বুকের রক্তে ভিজেছে ধরা।
করেছেন ত্যাগ কামনা বাসনা!
সন্তানের তরেই হয়েছেন সারা।

অভুক্ত থেকে সদা নিজে,
দিয়েছেন খাবার সন্তানের মুখে।
স্বীয় সাধ বিসর্জন দিয়ে,
সন্তানকে গড়েছেন আপনার করে।

মায়ের তরে জানাই সালাম,
অনাগত ভবিষ্যৎ হোক শুভম।
মর্মপীড়ার জন্য হই সমব্যথী,
রইল আশীষ মায়ের প্রতি।

রবের দরবারে করি মিনতি!
মায়ের হোক দুঃখের ইতি।
সকাল-বিকাল,দিবস,রজনী,
সুখে যেন পড়েনা যতি।