সাংবাদিক সম্তানের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সাংবাদিক অধিকার পরিষদ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে সংগঠনের অফিসে ফাউন্ডেশনের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত মেরীন মিয়া (২৫)-এর চিকিৎসার জন্য তাঁর বাবা স্বদেশে বিচিত্রার সিনিয়র সাংবাদিক শাহাবুল হকের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মেরীন মিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত থেকে সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুব আলম ও সেক্রেটারি জেনারেল জাহিদ হাসান।
এসময় দুর্ঘটনায় আহত মেরীন মিয়ার চিকিৎসা ও সুস্থতা কামনা করেন সংশ্লিষ্টরা।