৭ নভেম্বর প্রতিবছর সাধারণ ছুটি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-১০-২১ ১৮:৩০:০২
image

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান। এতে বলা হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে।
এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ৭ নভেম্বরের সাধারণ ছুটির বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেল।

৭ নভেম্বর, সাধারণ ছুটি, সংহতি দিবস