ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,৩৭৩

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-১০-২১ ১৮:২৬:১৭
image

দেশে ডেঙ্গুর প্রাণঘাতী পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। মৃত সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৬৪ জন। এর মধ্যে অক্টোবরের প্রথম ২০ দিনেই মৃত্যু হয়েছে ১১৯ জনের। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা যান দুজন করে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৬০২ জন রয়েছেন। এ ছাড়া বরিশালে ২২৫, চট্টগ্রামে ১৯৭, খুলনায় ১৫৫, রাজশাহীতে ১১১, ময়মনসিংহে ৪৫, রংপুরে ২৮ এবং সিলেট বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।
নতুন রোগী নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৯০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন।

ডেঙ্গু, মৃত্যু, হাসপাতাল