জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-১০-২১ ১৮:০৭:৩১
image

জয়নগর পাওয়ার গ্রিড হাইস্কুলের সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিনকে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে আনসার সদস্যদের সামনে হাজিরা দিতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার একটি ভিডিওতে । এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের অভ্যন্তরীণ অনিয়ম,কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
নিলুফার ইয়াসমিন এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক আব্দুল আল মামুন,ক্রীড়া শিক্ষক নূর মাস্টারসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও নিরাপত্তাঝুঁকির অভিযোগ তুলে গতকাল  জাতীয় প্রেসক্লাবের সামনে  মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন করেছেন। এসময় তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত,নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে নিলুফার ইয়াসমিনের পক্ষ থেকে উচ্চপর্যায়ে সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়া ঢাকার প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে দাবি তুলে ধরার কথাও উল্লেখ রয়েছে।
তিনি এসময় বলেন, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত তিনি  ঈশ্বরদী শহরে অবস্থিত পাওয়ার গ্রিডে ম্যানেজারের অফিসে অফিস করবেন।
তবে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে আনসার সদস্যদের সামনে তাঁর হাজিরা দেওয়ার কারণ,এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা এবং ঘটনার সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অভিযোগগুলোর বিষয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও অন্য অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা পাওয়া গেলে ফলোআপ প্রতিবেদনে যুক্ত করা হবে।