রাজশাহীর হত্যা মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-২১ ১৫:৫২:৪৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার  চাঞ্চল্যকর বারীউল হত্যা মামলার এজাহারনামীয়   পলাতক আসামী মো. রবিউল (৫৩) কে  চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার(২১অক্টোবর) ভোররাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নামোসুন্দরপুর গ্রামে এক আত্মীয়র বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫ রাজশাহীর  সদর ক্যাম্প ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল।  গ্রেপ্তার রবিউল রাজপাড়া থানার ভাটাপাড়া মহল্লার জামাল উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে এসআরবি-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে।
এজাহরের বরাতে এসআরবি জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাজশাহীতে মুদি দোকানদার বারিউলকে পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে  তাঁর দোকানের সামনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এ সময়  তাঁর দোকান লুট করে দোকানে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়া হয়। এ ঘনায় বারিউলের স্ত্রী দিলরুবা পারভিন মামলা করেন। মামলার পর অন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সাথে আসামী ধরতে অভিযানে নামে এসআরবি। এরই ধারাবাহিকতায় রবিউলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় এসআরবি।