গিলাতলায় ইজিবাইক হারানো অসহায় সেলিম হোসেনের পাশে দাঁড়াল‘জবেদা কাদের ফাউন্ডেশন'

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১০-২১ ১২:১৪:০২
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানাধীন গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শামসুর রহমান আকুঞ্জির পুত্র ইজিবাইক চালক সেলিম হোসেনের জীবন সংগ্রামের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মানবিক সংস্থা ‘জবেদা কাদের ফাউন্ডেশন’।  
জানা যায়, প্রায় ছয় মাস আগে সেলিম হোসেনের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ইজিবাইক গাড়িটি চুরি হয়ে যায়। গাড়িটি হারিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে অন্যের গাড়ি ভাড়ায় চালিয়ে অত্যন্ত কষ্টের সাথে দিনাতিপাত করছিলেন তিনি।  
অসহায় এই ইজিবাইক চালকের দুর্ভোগের কথা জানতে পেরে তার পাশে এগিয়ে আসেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সেলিম হোসেনকে অনুদান হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। অর্থ প্রদানকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা মোকছেদ আলী, মঞ্জুর আকুঞ্জি, শেখ আব্দুস সবুর সাবু, শেখ হেলাল উদ্দিন, শেখ আসাদুজ্জামান, হাফেজ মো. মাসুদুর রহমান ও রাজু আহমেদসহ আরও অনেকে। ফাউন্ডেশনের এহেন মানবিক কর্মকাÐে স্থানীয় বাসিন্দারা গভীর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জবেদা কাদের ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।