কোম্পানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি ও মিলাদ মাহফিল
- ইমাম হোসেন খাঁন:
-
২০২৩-০৯-২৮ ১৪:৪৮:১৯
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভার আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর দোয়া কামনায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
সকালে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বসুরহাট পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে আবার পৌরসভায় এসে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,গোলাম শরীফ চৌধুরী পিপুল,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস,সাধারন সম্পাদক মিজানুর রহমান বাদল ,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের ,আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিনসহ নেতৃবৃন্দ।