অ র্চ না মা লা কা র

  • হিংসা বিবাদ নয়
  • ২০২৬-১০-২০ ১২:২১:৪২
image

শরৎ এলো কাশবনে
শিউলি ঝরে ঘাসবনে
        চারিদিকে পূজা পূজা গন্ধ, 
 কাশ ফুলেরই পথটি ধরে
আসবে যে মা বছর পরে। 
         খুশিতে নাচে মন কী যে আনন্দ। 
রইবে নাকো শোক তাপ
দূরে যাবে সকল পাপ
         অপশক্তির হবেরে বিনাশ,
করো মন পরিস্কার 
দূর হবে অন্ধকার 
        এক মোহনায় করবো বাস।
ছোট-বড় সবাই সমান
 এক মায়েরই সন্তান 
        হিংসা বিবাদ আর নয়,
এসো সবাই ভাই ভাই 
সাম্যের গান গাই
       হাতে রাখি হাত আসুক বিজয়।