হা সা ন মো ছা দ্দি ক

  • নিজের পথে নিজের অধিকার
  • ২০২৬-১০-২০ ১২:১৩:৪১
image

মুই আর কারও ছায়া নই, নিজের রাস্তা মুই চিনি,
তুমি যেই কও, সেই পথে আর চলমু নাকি?
বেশি ভরসা কইরা মানুষ নিজেরে হারায়,
একলা গেলে বুকের ভিতর আসল জোরটা জাগায়।

কও তুমি, “মোর কথামতো চল, তয় হইব ভালো”,
মুই কই, “নিজের বুদ্ধি আছে, মুইও বুঝি আলো।”
তোমার কথা মানলেই যদি ভালো মানুষ হই,
নিজের মনের কথা কইলে দোষী ক্যান হই?

মুই কারও দয়ার ভাত খাইয়া জীবন চালামু না,
নিজের ঘামর দামে পাওয়া সম্মান ছাড়মু না।
দূরে গিয়া বুঝছি মুই, কে সত্যি আর কে নয়,
কেউ কাছে থাইকাও মানুষরে ভিতর থেইকা ক্ষয়।

যেই সম্পর্ক মাথা নোয়ায়, হেই সম্পর্ক চাই না,
যেইখানে মোর কথা নাই, হেইখানে মুই নাই না।
ভালোবাসা থাকুক, কিন্তু জোর কইরা নয়,
দুইজন মানুষ সমান থাকলেই সম্পর্ক সুন্দর হয়।

সমস্যা আইলে মুই নিজেই আগে ভাবমু বসে,
অন্যের হাতে জীবন দিয়া থাকমু না যে ভরসে।
পথ যদি কাঁটায় ভরা হয়, তবু হাঁটমু ধীরে,
নিজের ভুলে পড়লেও উঠমু নিজের নীরে।

মুই কারও বিরোধী না, অন্যায়র বিরোধী,
নিজের অধিকার ছাড়মু না, যতই হওক রোধী।
জীবন মোর, সিদ্ধান্ত মোর, এই কথাটা সত্য,
নিজেরে হারাইয়া পাওয়া কোনো সম্পর্ক নহে নিত্য।

যে পাশে থাকব, সম্মান দিমু, সম্মানও চাই,
মোরে ছোট কইরা ভালোবাসা, হেই ভালোবাসা নাই।