উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

  • মোহাম্মদ হোসাইন:
  • ২০২৬-১০-১৯ ২১:৪৮:১১
image

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তারেক রহমানের "শাড়ি" উপহার পেলো উখিয়া উপজেলায় অবস্থানরত ১৫০ জন দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারী।
এ উপলক্ষে (১৯ অক্টোবর) সোমবার সকাল এগারোটায় উখিয়া উপজেলা হল রুমে উখিয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উখিয়া, টেকনাফ থেকে নির্বাচিত গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। 
উখিয়া উপজেলার চৌকস, নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত শাড়ি বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা,মধুসূদন দাশ,
আলোচনা সভা শেষে উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়ন থেকে আগত দুস্থ  ও দরিদ্র, অসহায় সনাতন ধর্মাবলম্বী ১৫০ জন নারীকে প্রধান মন্ত্রীর উপহার শাড়ি বিতরণ করেন,প্রধান অতিথি, শাহজাহান চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।