গোমস্তাপুরে সড়ক পারাপারের সময় ভটভটি চাপায় গৃহবধু নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-১৮ ১৮:৫৯:৫৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের  গোমস্তাপুর উপজেলায় মেয়ের বাড়ি বেড়াতে যাবার পথে ভটভটি চাপায় জোৎ¯œা আরা বেগম(৫০) নামে এক  গৃহবধু নিহত হয়েছেন। তিনি গোমস্তাপুর  উপজেলার রহনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজীগ্রাম এলাকার মতিউর রহমানের স্ত্রী।
পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮অক্টোবর)  সন্ধ্যা ৬টার দিকে গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামে  মেয়ের  শ্মশুড়বাড়ি বেড়াতে গিয়ে সড়ক পারাপারের সময় ভটভটি চাপায় ঘটনাস্থলে আহত হন জোৎ¯œা আরা। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী যাবার পথে রাত ৯টার দিকে পথেই জোৎ¯œা আরা মারা যান।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক  ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।