শিরোমণি জয়েন্ট ট্রান্সপোর্টের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলামের ইন্তেকাল,জানাজা সম্পন্ন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১০-১৭ ২২:৩৪:১২
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমণি পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং শিরোমণি জয়েন্ট ট্রান্সপোর্টের সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম (নুরু) ১৬ অক্টোবর দিবাগত রাত পৌনে ৩টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার জোহরবাদ শিরোমণি শহীদ মিনার চত্বরে জানাজার নামাজ  শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ নেন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।