চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত অয়ন ও মিথিলা
- চৌগাছা (যশোর) প্রধিনিধি
-
২০২৬-১০-১৫ ১৯:৫৪:৪২
যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় অয়ন হাসান (২২) ও মিথিলা খাতুন (১৬) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া টালিখোলা এলাকায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। অয়ন হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুরের উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও মিথিলা খাতুন চৌগাছা পৌর শহরের বাকপাড়ার নাজমুল হোসেনের মেয়ে।
জানা যায়, এদিন বিকেলে মিথিলা খাতুন তার বন্ধু অয়ন হাসানকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিলো। তারা চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী টালিখোলা এলাকায় পৌছালে বিপরিত দিকথেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়ন হাসান (২৩) নিহত হয়। এ ঘটনায় মিথিলা খাতুন (১৬) গুরুতর আহত হয়। আহত মিথিলা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনে।