রী তা রা য়

  • সুনীল বাংলা
  • ২০২৬-১০-১৩ ১৩:০৯:৫৩
image

ভোরের আকাশে দেখি কুয়াশার  নীল, 
ধানের পাতায়  জেগে থাকে কার ছায়া।
দূরের বনে ডাকে শালিক ,বয়ে যায় নদী,
বুনো ঘাসের গন্ধে ভরে নিস্তব্ধতার নীড়।
 হিজল গাছে আলো-আঁধারির খেলা,
নদীতে  যায় ভেসে মেঘের সাদা ভেলা।
কোনো এক পাখি ডানা মেলে দিগন্তপারে,
সোনালি রোদ ঝরে পড়ে  ধানের চরে।
শেষ বিকেলে  নামে বিষণ্ন আলো,
ক্লান্ত বটের শাখায় কে যেন বাসা বাঁধল।
জোনাকিরা ঘাসে জ্বেলে দিল ক্ষুদ্র বাতি,
নক্ষত্রেরা  থাকে চেয়ে দ—নীরব রাতের সাথি।
এই বাংলার পথের ধুলো, এই সবুজের গান,
মাটির বুকে মিশে আছে যেন কত যুগের প্রাণ।
প্রকৃতি যেন স্বপ্ন আঁকে নীলিমারই কোলে,
হারিয়ে যেতে ইচ্ছে করে তারই ছায়ার তলে।