ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর' নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার স্মারকলিপি প্রদান

  • খান মহিদুল ইসলাম
  • ২০২৬-১০-১২ ২২:৫০:১৬
image

ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধিঃ
জাতীয় সামাজিক সংগঠন' নিরাপদ সড়ক চাই'খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার(১২ অক্টোবর) সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের নিকট  নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
ডুমুরিয়া বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধ,ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা এবং হেলমেটবিহীন  মটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মোল্যা মনিরুল ইসলাম,গাজী আব্দুল আজিজ, রবিউল ইসলাম,গাজী সোহেল আহমেদ,খান আরিফুজ্জামান নয়ন, জাহাঙ্গীর আলম মুকুল,জুলফিকার আলী ভুট্টো,আব্দুল হক লিটন,আবদুল্লাহ খান,হুসাইন খান, জলিল সহ প্রমুখ নেতৃবৃন্দ।