মহেশখালী কক্সবাজার প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ ইং
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তাজিয়াকাটার আশ্রয়ন প্রকল্পে সংলগ্ন এলাকা থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় ১টি এস্কেভেটর,১টি ড্রেজার মেশিন ২৫ লিটার তৈল ৩৫ পিস পাইপসহ সরঞ্জাম জব্দ হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ) অক্টোবর) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তাজিয়াকাটার আশ্রয়ন প্রকল্পে সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
এতে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট)মোঃ তাছবীর হোসেন।
ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন জানান- একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে
এস্কেভেটর ও ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
অভিযানের খবরে অবৈধভাবে বালু উত্তোলন কারীরা এস্কেভেটর ও ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায়।
অবৈধভাবে বালু উত্তোলন করায় ১টি এস্কেভেটর,১টি ড্রেজার মেশিন ২৫ লিটার তৈল ৩৫ পিস পাইপসহ সরঞ্জাম জব্দ হরেছে।
জব্দকৃত স্ক্যাভেটর স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় দেওয়া হয়।
১টি ড্রেজার মেশিন ২৫ লিটার তৈল ৩৫ পিস পাইপসহ সরঞ্জাম উপজেলায় রাখা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত আইনের আওতায় আনা হবে।