ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখায় ভ্যাট, ট্রাক্রা, পাসর্পোট, আয়কর ফি ও এনবিআরসহ অন্যান্য সরকারি অর্থ ট্রেজারী চালানের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় এই ব্যাংকটি গ্রাহকদের চাহিদা পুরনে ব্যাংকিং খাতে স্মার্ট সেবা কার্যক্রম গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।‘‘উন্নয়নে আপনার বিশ^স্ত অংশীদার’’ এই স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক দীর্ঘদিন তাদের সেবা কার্যক্রম অত্যান্ত বিশ^স্ত ও আন্তরিকতায় পরিচালিত হয়ে আসছে। ইতিপূর্বে ভ্যাট, ট্যাক্রা, পাসর্পোট ফি, আয়কর ও এনবিআর এর অন্যান্য সরকারি অর্থ ট্রেজারী চালানের সুবিধা বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক ছাড়া দেশের অন্য কোন ব্যংকে এ সেবা কার্যক্রম ছিল না। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভগের ২০১৯ সালের ১৮ আগস্টে জারিকৃত পরিপত্রের মাধ্যমে সরকারের রাজস্ব ও বিভিন্ন সেবা ফি বাবদ সরকারি খাতে অর্থ জমা দেওয়ার বিদ্যমান পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে সরকার স্বয়ংক্রিয় চালান প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণঃ অগ্রাধিকার কার্যক্রমসমুহের ধারাবাহিকতা রক্ষা’’ শীর্ষক কর্মসুচির আওতায় প্রবর্তিত ‘ট্রেজারী চালান ম্যানেজমেন্ট সিস্টেম’ ব্যবহার করে যে কোন বাণিজ্যিক ব্যাংকের যে কোন শাখায় ট্রেজারী চালানের অর্থ গ্রহণ করার আদেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় জনতা ব্যাংক পিএলসি, কুয়েট কর্পোরেট শাখাসহ জনতা ব্যাংকের সকল শাখায় ভ্যাট, ট্যাক্রা, পাসর্পোট ফি, আয়কর ও এনবিআর এর অন্যান্য সরকারি অর্থ ট্রেজারী চালানের মাধ্যমে জমা নিয়ে থাকে। জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখার ইনচার্জ মো. আঃ হামিদ শেখ বলেন, জনতা ব্যাংক পিএলসি দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক। ঐতিহ্যগতভাবে জনতা ব্যাংক উন্নত সেবা প্রদানের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করে আসছে। বর্তমানে দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে ৪টি শাখাসহ মোট ৯২২টি শাখার মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি দক্ষতা ও সুনামের সাথে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রহকের আস্থা অর্জন করেছে। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট সেবা প্রদানে অনলাইন সেবা কার্যক্রমের মাধ্যমে দেশের অভ্যন্তরে জনতা ব্যাংকের সকল শাখার সাথে চার্জ ফ্রি লেনদেন করা হয়। আরটিজিএস/ বিএফটিএন এর মাধ্যমে দেশের যেকোন ব্যাংকে অর্থ প্রেরণের সুবিধা, নিজস্ব মোবাইলে ইন্টারনেট ব্যাংকিং এ্যাপস ব্যবহার করে চার্জ ফ্রিতে লেনদেনের সুবিধা, কিউআর কোর্ড ব্যবহার করে যেকোন শাখা থেকে চেক ছাড়াই নগদ অর্থ উত্তোলনের সুবিধা, জনতা ব্যাংকের এটিএম কার্ড গ্রহণ করে দিন-রাতে চব্বিশ ঘন্টা দেশের সকল এটিএম বুথ ব্যবহারের সুবিধা, বিভিন্ন প্রকার সঞ্চয়পত্র ক্রয়ের সুবিধা, আকর্ষণীয় রেটে এফডিআর ও বিভিন্ন প্রকার ডিপোজিট স্কীম খোলার সুবিধা, পৃথিবীর যেকোন দেশ থেকে বুকিং দেয়ার সাথে সাথে ২.৫% বোনাসসহ অর্থ প্রহণের সুবিধা, স্বল্প সুদে বিভিন্ন প্রকার কৃষি. পল্লী, সিএমএসএম, চাকুরীজীবি ও বাণিজ্যিক ঋণ গ্রহণের সুবিধা চালু রয়েছে। ব্যাংকটির শাখা ইনচার্জ আরো বলেন, ট্রেজারী চালান আগে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকে জমা দেওয়া যেত। গ্রাহকের ভোগান্তি, সময় এবং আর্থিক অপচয় কমাতে সরকার জনতা ব্যাংকসহ দেশের ভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ট্রেজারী চালান নেওয়ার সুবিধা করে দিয়েছে। তিনি বলেন, ট্রেজারী চালানসহ ব্যাংকিং খাতে গ্রাহকদের শতভাগ সেবা প্রদানে জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখা অঙ্গীকার বদ্ধ।