সাংবাদিক মোশারফ হোসেনের বড় ভাই মোস্তফা কামালের ইন্তেকাল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-০৯-২৭ ২৩:৪৫:২১
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী খানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের  বড় ভাই মোস্তফা  কামাল  ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার  ভোর  ৪ টায়  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী , ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুনোগ্রাহী রেখে গেছেন ।২৭ সেপ্টেম্বর বুধবার জোহরবাদ চট্টগ্রামে জানাজা শেষে চট্টগ্রাম সরকারি কবরস্থানে দাফন করা হয়। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কৈখালী গ্রামে। তিনি চট্টগ্রাম কোরিয়ান কোম্পানিতে চাকুরিরত ছিলেন ওখানে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ও চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ সরকার, মোঃ শফিউদ্দিন শফি, বাবু শংকর কুমার বিষ্ণু,গাজী মাকুল উদ্দিন, মোঃ সাইফুল্লাহ তারেক, শেখ আসলাম হোসেন, অনিমেষ মন্ডল, মিহির রঞ্জন বিশ্বাস, আবু হামজা বাঁধন, আবু দাউদ ইমরান, মোঃ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মামুন মোল্লা, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।