ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহি নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-১০ ০০:২৬:১১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের ভোলাহাট উপজেলায় অজ্ঞাত মোটরসাইকেলের  ধাক্কায়  তফিজুল ইসলাম(৫৮) নামে ব্ইাসাইকেল আরোহি এক কৃষক নিহত হয়েছেন। তিনি গোহালবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খালে আলমপুর মধ্যপাড়া গ্রামের মৃত মৃত আমিন মাহালতের ছেলে।  
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার(৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বেরিয়ে বাইসাইকেলে ভোলাহাট কলেজ মোড় যাবার সময় খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পেছন থেকে দুজন আরোহি বহনকার্রী একটি মোটরসাইকেল তফিজুলের বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে আ্হত হন তফিজুল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে  রেফার্ড করা হলে   ভোলাহাটের  দলদলি ইউনিয়নের মুশরীভূজা  নামক এলাকায় তফিজুলের মৃত্যু হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বপালনকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করেছে।  ওই দূর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহিও আহত হন্ বলে জানা গেছে। তবে তাঁরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন। পুলিশ তাঁদের শনাক্ত ও আটকে কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।