চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে ১টি বিদেশী পিস্তল,৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-০৯ ১৭:৫৫:২৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)  অভিযানে ১টি বিদেশী পিস্তল,৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।  এসআরবি জানায়, বৃহস্পতিবার (৮অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সীমান্তবর্তী নামোচাকপাড়া গ্রামে  নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  নিকট একটি আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে একটি শপিং ব্যাগের ভেতর কলো রং এর স্কচটেপ মোড়ানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল,৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন  পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে তা জব্দ করা হয়।
শুক্রবার (৯অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি-৫ রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পওয়া যায় নি  এবং এ ঘটনায়  শুক্রবার দুপুর পর্যন্ত কেউ আটক হয় নি। ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওইসব  আগ্নেয়াস্ত্র,গুলি ওই স্থানে সংরক্ষন করা হয়েছিল। জব্দ অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানায় এসআরবি।