পড়ুয়া মানুষদের সাথে কথা বলার আনন্দ অন্য রকম।
তারা অনেক শব্দ ধারণ করেন,
তাদের কাছে অনেক ধারনা পাওয়া যায়,
অনেক সুন্দর অনুভূতি ও চিন্তার সাথে পরিচিত হওয়া যায়।
বইপড়ুয়াদের কল্পনাশক্তি অন্যদের চেয়ে প্রখর হয়।
কল্পনাশক্তি বৃদ্ধির অনেকগুলো উপায়ের
অন্যতম প্রধান ও শ্রেষ্ঠ উপায় হলো বই পড়া।
বিভিন্ন বইয়ের বিভিন্ন রকম গল্প পড়া।
মানুষের জীবনকে, জীবনবোধকে জানা খুবই কল্যাণকর।
বই পড়া তুলনাহীন কল্যাণময়,অভাবনীয় সুন্দর...