চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের পরিপন্থী

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৬-১০-০৯ ১৬:৩৪:৫৫
image

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, আমরা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের কৌশলগত সমুদ্রবন্দর ও জনগণের অর্থনৈতিক স্বার্থ নিয়ে কোনো ধরনের আপস বরদাশত করা হবে না। 
চট্টগ্রাম বন্দর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়- এটি জনগণের জাতীয় সম্পদ। জনগণের স্বার্থ উপেক্ষা করে এমন গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের প্রতি চরম অবজ্ঞা। এ সিদ্ধান্তের পেছনে কী চুক্তি, কী শর্ত এবং কার স্বার্থ কাজ করছে, তা জনগণের সামনে প্রকাশ করতে হবে।
আমরা অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল, চুক্তির পূর্ণ বিবরণ প্রকাশ এবং জাতীয় স্বার্থ ও শ্রমিকদের অধিকার সুরক্ষার জোরালো দাবি জানাচ্ছি।