বলসোনারোর প্রতি কুরির সমর্থন ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-০৯ ১০:৩১:১৮
image

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে সমর্থন দিয়েছেন প্রথম দফার ভোটে তৃতীয় অবস্থানে থাকা অগুস্তো কুরি। বৃহস্পতিবার তাঁর এ ঘোষণায় বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বলসোনারোর প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত রোববার অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে প্রায় ৩ শতাংশ ভোট পেয়েছেন কুরি। অন্যদিকে, বলসোনারো পেয়েছেন ৪৭ শতাংশ এবং লুলা পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।
বলসোনারোকে সমর্থনের ঘোষণা দিয়ে দেওয়া বিবৃতিতে কুরি বলেন, তাঁর এই সমর্থন কোনো শর্তহীন প্রতিশ্রুতি নয়।

ব্রাজিল নির্বাচন, ফ্লাভিও বলসোনারো, অগুস্তো কুরি