সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মালদ্বীপ চ্যাপ্টারের বিশেষ প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মালদ্বীপ নির্বাচন কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আকরাম।
মানবাধিকার,সুশাসন,গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অভিজ্ঞতা,দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
তাঁর এই মনোনয়নে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান,উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস এবং মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনাব আহমেদ আকরামের অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে মালদ্বীপে মানবাধিকার সুরক্ষা,গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার কার্যক্রম আরও গতিশীল হবে।
সার্ক অঞ্চলে মানবাধিকার ও শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।