বণিকদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আসাদুজ্জামান, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৬-১০-০৭ ১৯:০৬:০৮
image

সখিপুর (টাঙ্গাইল )প্রতিনিধি:
সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচন উপলক্ষে সখিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সভাপতি পদপ্রার্থী মো. আসাদুজ্জামান।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সখিপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময়কালে সভাপতি প্রার্থী আসাদুজ্জামান তার নির্বাচনী পরিকল্পনা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং সমিতির উন্নয়নে তার ভাবনা তুলে ধরেন।
আগামী ১০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ‘গরুর গাড়ি’ প্রতীকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে ব্যবসায়ী ভাই-বোনদের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষা, বিভিন্ন সমস্যা সমাধান এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে আসাদুজ্জামান বলেন, ব্যবসায়ীদের ভালোবাসা ও মূল্যবান ভোটে নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে সখিপুর বাজার বণিক সমবায় সমিতিকে আরও সুন্দর ও শক্তিশালীভাবে এগিয়ে নিতে কাজ করবেন।
এ সময় তিনি ‘গরুর গাড়ি’ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সমিতির সকল ভোটারের প্রতি আহ্বান জানান।