কত পথ পেরিয়ে সবকিছু হারিয়ে?
পেয়েছি খুঁজে শ্রেয়সী
তোমাকে, তোমাকে ,তোমাকে।
তুমি আমার কোহিলিকা ভরা দীর্ঘ রজনীর
আঁধার কেটে উঠা মায়াবী শোভা।
তুমি আমার সেই অনুভূতির ছোঁয়া
পূর্ব গগনে উদিত রবির কোমল মিষ্টি আভা।
কত পথ পেরিয়ে, সবকিছু হারিয়ে ?
পেয়েছি খুঁজে শ্রেয়সী
তোমাকে, তোমাকে ,তোমাকে।
তুমি আমার জীবনের
সেই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর অধ্যায়
মধুমাখা হারানো স্মৃতির বাঁধনে বাঁধা
শ্রেয়সী তোমার মাঝে হিয়া অনুভূতি জাগায়।
কত পথ পেরিয়ে পেয়েছি খুঁজে?
তোমাকে, তোমাকে ,তোমাকে,
তোমাতেই চাই আমি হারাতে গহীন মননে।
তোমার মায়া ভরা স্নিগ্ধতা ছোঁয়া হৃদয় জুড়ায়
দু হাত ভরে সব সুখ নিয়েছি আমি কুড়ায়।
তুমি আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়
হারানো সুখের কান্না - হাসির, আনন্দ- বেদনায় মিলায়।