ডুবে আছি মহাসমুদ্রে, আর—
লোভাতুর করে পদ্মানদীর তীর,
বিষণ্ন বেদনায় আমি চৌচির!
নজর কি পড়ে না এই ক্ষুদ্রতার?
বিস্তর ছুটেচলা মহাকাশে,
অথচ ঢেউ খুঁজে খুঁজে মরি,
একবার ছাড়লে, দশবার তারে ধরি—
এই হাতছানি জীবনের চারপাশে।
অনন্ত যাত্রাপথে যে আমি,
অফুরন্ত প্রত্যাশায় চলেছি,
অসংখ্যবার নিজেকে বলেছি—
ভ্রমণচারী, থামাও এ পাগলামি।
নিপুণ সুখের মাপকাঠি ঐ দুঃখ,
সাজাও জীবন, এই কথাটি মুখ্য।