নওগাঁর আত্রাই উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ইয়াসিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুবন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মিমের সঙ্গে ইয়াসিনের বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ইয়াসিন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।