সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেন, বর্তমানে আমরা লক্ষ্য করছি যে, রাষ্ট্র ও সমাজে সহিষ্ণুতার ভীষণ অভাব দেখা যাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বদলে যাচ্ছে। নিজেদের অন্যায়কে অন্যায় না দেখে সেটাকে জনগণের দাবী বলে উপস্থাপন করা হচ্ছে। অন্যায়কে ন্যায় হিসাবে দেখা অন্যায়। ইসলামের শিক্ষা নিজের ভুলকে স্বীকার করতে হবে। তারপর রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে অবশ্যই প্রতিবাদ করতে হবে। কিন্তু অন্যায়কে স্বীকার না করে তাকে ন্যায় বলে দাবি করা অপরাধ। আমাদের আদর্শিক নেতা ডা. বি. চৌধুরী অহিংস রাজনীতির কথা আমাদের শিখিয়েছেন। তিনি বলেছেন, 'হিংসা করে কেউ বড় হয় না, শ্রদ্ধা করে কেউ ছোট হয় না।' আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশের রাজনীতি ন্যায়-অন্যায় মিলেমিশে একাকার হয়ে গেছে। যা জাতির জন্য অশনি সংকেত। আমাদের অবশ্যই এই রাজনৈতিক অপসংস্কৃতি থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। তাহলে জাতি হিসেবে আমরা নিজেরাই নিজেদের বিপর্যয় ডেকে আনবো। সুশাসনের জন্য সংগ্রাম করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে - ক্ষমতায় যেয়ে দেশের শান্তি ফিরিয়ে আনব এই মনোবাসনা নিয়ে মানুষের ভিতরে সন্দেহ অবিশ্বাসের জন্ম দেওয়া পাপ। ইসলাম ন্যায়কে ন্যায় হিসেবেই দেখেছে। রসূল (সাঃ) এর জীবনীতে দেখতে পাই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তিনি আপোস করেননি। মক্কার কাফেররা তাঁকে ক্ষমতার লোভ দেখিয়েছেন নানা কৌশলে। কিন্তু তিনি সত্য প্রচারে ও ধারণে অবিচল থেকেছিলেন। এটাই ইসলামের শিক্ষা। ক্ষমতা আল্লাহর দান। আল্লাহ যখন চাইবে তখনই একজন মানুষ শাসক হিসাবে দায়িত্ব প্রাপ্ত হবেন। বর্তমান বিশ্ব পরিস্থিতি খুবই নাজুক। ইরান-ইসরাইল-আমিরিকা যুদ্ধ সবকিছু বিশৃংখল অবস্থায় নিয়ে গেছে। একধরণের নিশ্চিয়তা বিশ্ববাসী চিন্তিত। সুতরাং দেশ ও জনগণের স্বার্থ বিবেচনা করা আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাষার শালীনতা হারালে চলবে না। আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম ডা. বি চৌধুরীকে আল্লাহ সুবহানাল্লাহু তা'আলা জান্নাতুল ফেরদৌস দান করুন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব অব্যবস্থার বিরুদ্ধে সরকারের অবস্থান দৃঢ় হতে হবে। সরকার সম্পর্কে জনগণের মধ্যে যে সন্দেহ দানা বেঁধেছে তা দূর করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ওয়াসিমুল ইসলাম, আসাদুজ্জামান বাচ্চু, সহসভাপতি ড. আবু নোমান, , যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তফা সারওয়ার, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম বুলু, বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী সহিদুল্লাহ কামাল ঝিলু, কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মিন্টু, শাহ আলম, শাহিন খান সুবেল, মিজানুর রহমান চন্দন, আলামিন সরকার, মিজানুর রহমান রিটু, শওকত হোসেন মাসুম, ইলিয়াস হোসেন, হোসেন সরকার প্রমুখ।
সঞ্চালক হিসাবে ছিলেন মো. সাইফুল ইসলাম মিন্টু।