কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টার সময় উপজেলার আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাফর উল্যাহর সভাপতির অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন,
চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল,সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
উপজেলা বিএনপির সাবেক সদস্য হারুনুর রশিদ(হারুন ভূঞা), আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিম সাহেব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআবদুন নাছির প্রমূখ।