জানি তুমি ঘুমিয়ে পড়েছো ,
রাতের আকাশ জুড়ে চলছে মেঘ বালিকার খেলা ।
ইচ্ছে করছে তোমার ঘুম ভাঙ্গাতে।
কিন্তু সে সাহস থাকলেও সাধ্য যে আজ নেই।
ষোজন যোজন দুরুত্ব,
এই মাঝ রাত্রিতে তোমার কাছে পৌঁছ নের কোন পথ খোলা নেই।
আমার সাধ্য মতো চেষ্টা করেছি
মাঝ রাত্রির এই বৃষ্টিতে তোমায় সাথে নিয়ে ভেজার।
না, বৃষ্টির বাহানা করেও যাওয়া হলো না তোমার কাছে।
তবে কি মাঝ রাত্রের এই বৃষ্টি আমাদের চোখের জল !
না হলে মাঝ রাতের আকাশে এত জল আসে কোথা হতে ।