ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়্যারিং শ্রশিক্ষণ শুরু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-৩০ ১৮:৫৯:৩০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  ভোলাহাট উপজেলা সীমান্তে  বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে  সীমান্তবাসী বেকার যুবকদের ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। ২৫ জন যুবক এক মাস ব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
বুধবার(৩০ সেপ্টেম্বর) সকালে  ভোলাহাটের আলালপুর দারুল সুন্নাত দাখিল মাদ্রাসায় স্থাপিত স্কিল সেন্টারে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অধিনায়ক বলেন, সীমান্তের যুব সম্প্রদায়কে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থনের সূযোগ সৃষ্টি,জীবনমান উন্নয়ন এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্যে। তিনি বলেন, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক অর্থনৈতিক উন্নয়নে এ ধরণের জনকল্যাণকর কর্মসূচী অব্যহত অব্যহত রাখবে।
বিজিবি জানায়, প্রশিক্ষাণার্থীদের বহুতল ভবন ও বাসবাড়িতে নিরাপদ বিদ্যূৎ সংযোগ,বৈদ্যূতিক ত্রুটি নিরসন ও নিরাপত্তার সাথে ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের(সেটিং বা ইনষ্টেলশন) উপর তাত্বিক ও ব্যবহারিক প্রশ্ষিণ প্রদান করা হবে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  ইলেকট্রিকাল বিভাগের দুজন  ইন্সট্রাক্টর প্রশ্ষিণ পরিচালনা করছেন।  অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিগন,গন্যমান্য ব্যাক্তিবর্গ  ও সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।