ম তি য়া রা মু ক্তা

  • প্রেমের আনন্দ
  • ২০২৬-০৯-৩০ ০০:১১:১২
image

কাঙ্ক্ষিত স্বপ্নের ভেতর 
নিষিদ্ধ প্রেম আমি 
কাক ডাকা ভোরে কুয়াশার শব্দ শুনি

এখানে গান গাইতে বারণ
প্রেম শব্দটা উচ্চারণেও- 

ছেঁড়া পাজামার গিট খুলে
অজানা রঙ্গমঞ্চে হারিয়ে ফেলি নিজেকে 

ঘোলাজলে আমি মুখ দেখিনা 
প্রেম থেকে হয়ে যাই যন্ত্রণা বিরহ 
যন্ত্রণা থেকেই প্রেমের আনন্দ...